1. thpshopbd@gmail.com : admin :
ধলিয়া-লেমুয়া সড়কের উদ্বোধন, এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ - probahonewstv
September 17, 2026, 3:39 pm

ধলিয়া-লেমুয়া সড়কের উদ্বোধন, এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ

Reporter Name
  • Update Time : Saturday, April 11, 2026
  • 203 Time View

ধলিয়া-লেমুয়া সড়কের উদ্বোধন, এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ

মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ।

ফেনী-২ আসনের এমপি অধ্যাপক জয়নাল আবেদিন ভিপির উদ্বোধন; বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি
ফেনী জেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ধলিয়া থেকে লেমুয়া পর্যন্ত সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ফেনী-২ আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সড়কের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল। এছাড়াও ধলিয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধলিয়া-লেমুয়া সড়কটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল। সড়কটি চালু হওয়ার ফলে স্থানীয় জনগণের যাতায়াত ব্যবস্থা সহজতর হবে এবং ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি বলেন, এলাকার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং জনগণের কল্যাণে এ ধরনের অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, এই সড়কটি এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
স্থানীয় বাসিন্দারা সড়কটির উদ্বোধনে সন্তোষ প্রকাশ করে বলেন, এতদিন কাঁচা ও দুর্বল রাস্তার কারণে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। এখন নতুন সড়ক চালু হওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাত্রা অনেক সহজ হবে।
অনুষ্ঠান শেষে সড়কটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়।

See also  টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী জামুর্কী বাজারের প্রধান প্রবেশপথ এখন এলাকাবাসী ও ব্যবসায়ীদের জন্য ফাঁদে পরিণত হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category