1. thpshopbd@gmail.com : admin :
ফুলগাজীতে নির্মাণাধীন ব্রিজের মাথায় ঘর নির্মাণ, জনমনে উদ্বেগ - probahonewstv
June 14, 2026, 10:13 am

ফুলগাজীতে নির্মাণাধীন ব্রিজের মাথায় ঘর নির্মাণ, জনমনে উদ্বেগ

Reporter Name
  • Update Time : Friday, April 10, 2026
  • 106 Time View

ফুলগাজীতে নির্মাণাধীন ব্রিজের মাথায় ঘর নির্মাণ, জনমনে উদ্বেগ

আবু বক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার ফেনী

বন্যার পানি চলাচলের পথে বাধা সৃষ্টি আশঙ্কা — জেলা পরিষদের জমি দাবি করে ডা. মোঃ হোসেনের ব্যাখ্যা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের
ফেনীর ফুলগাজী উপজেলার নতুন মুন্সিরহাট বাজার সংলগ্ন পেট্রোল পাম্পের উত্তর পাশে ফেনী-পরশুরাম সড়কের টু-লেন প্রকল্পের আওতায় নির্মাণাধীন একটি গুরুত্বপূর্ণ ব্রিজের মাথায় ঘর নির্মাণকে কেন্দ্র করে এলাকায় চরম উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত ব্রিজটি মূলত বন্যার সময় পানি চলাচল স্বাভাবিক রাখতে নির্মাণ করা হচ্ছে। কিন্তু সেই ব্রিজের একেবারে মাথায় একটি স্থাপনা নির্মাণ করায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। তাদের মতে, এ ধরনের অবৈধ বা অনিয়ন্ত্রিত নির্মাণ ভবিষ্যতে বড় ধরনের জলাবদ্ধতা কিংবা বন্যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তি ডা. মোঃ হোসেন দাবি করেন, তিনি জেলা পরিষদের বন্দোবস্তকৃত জমির ওপরই ঘরটি নির্মাণ করছেন। তার ভাষ্যমতে, “এটি আমার বৈধ বন্দোবস্তের জায়গা, তাই আমি এখানে ঘর নির্মাণ করেছি।”
তবে স্থানীয় জনগণের দাবি, সরকারি উন্নয়ন প্রকল্পের আওতাধীন এমন গুরুত্বপূর্ণ স্থানে কোনো ধরনের ব্যক্তিগত স্থাপনা নির্মাণ সম্পূর্ণ অনুচিত এবং তা জনস্বার্থের পরিপন্থী। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও উন্নয়ন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট দপ্তরের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল মনে করছেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি, যাতে ভবিষ্যতে জনস্বার্থ বিঘ্নিত না হয় এবং উন্নয়ন প্রকল্পের কার্যকারিতা বজায় থাকে।

See also  স্ত্রীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে যুবকের অনশন, ডাসারে চাঞ্চল্য

Please Share This Post in Your Social Media

More News Of This Category