1. thpshopbd@gmail.com : admin :
লামায় মন্দিরে হা/ম/লা ইস্যুতে মা/ম/লা/য় হয়রানির প্রতিবাদে বিএনপি-জামায়াতের বিক্ষোভ। - probahonewstv
June 20, 2026, 5:36 pm

লামায় মন্দিরে হা/ম/লা ইস্যুতে মা/ম/লা/য় হয়রানির প্রতিবাদে বিএনপি-জামায়াতের বিক্ষোভ।

Reporter Name
  • Update Time : Thursday, April 9, 2026
  • 61 Time View

লামায় মন্দিরে হা/ম/লা ইস্যুতে মা/ম/লা/য় হয়রানির প্রতিবাদে বিএনপি-জামায়াতের বিক্ষোভ।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের লামায় মন্দিরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় হয়রানির অভিযোগ তুলে এবং ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে-বুধবার ৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে, লামা, উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, মন্দিরে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসাবশত নিরপরাধ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে এসব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা বলেন, প্রকৃত ঘটনার সুষ্ঠু তদন্ত না করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের জড়ানো হয়েছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা সতর্ক করে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

See also  মাদারীপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

Please Share This Post in Your Social Media

More News Of This Category