1. thpshopbd@gmail.com : admin :
হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি ২০২৬ শুরু: উচ্চ সংক্রমণ এলাকাকে অগ্রাধিকার - probahonewstv
April 25, 2026, 3:54 pm

হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি ২০২৬ শুরু: উচ্চ সংক্রমণ এলাকাকে অগ্রাধিকার

Reporter Name
  • Update Time : Saturday, April 4, 2026
  • 77 Time View

হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি ২০২৬ শুরু: উচ্চ সংক্রমণ এলাকাকে অগ্রাধিকার

 

মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ

 

৩০টি ঝুঁকিপূর্ণ উপজেলায় প্রথম ধাপ, ফেনীতে চলবে নজরদারি ও ড্রপআউট শিশুদের টিকাদান কার্যক্রম জোরদার

বাংলাদেশে হাম রোগ প্রতিরোধে সরকার ২০২৬ সালে একটি বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন-এর উপস্থিতিতে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় এই কর্মসূচির বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়।

 

সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী, সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ডা. অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর।

 

এছাড়াও মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চপর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা সভায় অংশগ্রহণ করেন। ফেনী জেলার সিভিল সার্জনও এতে উপস্থিত ছিলেন।

 

কর্মসূচির মূল সিদ্ধান্ত

মাননীয় মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, দেশের ৩০টি নির্ধারিত উপজেলা—যেখানে হাম সংক্রমণের হার সবচেয়ে বেশি—সেসব এলাকায় প্রথম ধাপে টিকাদান কার্যক্রম শুরু হবে। উল্লেখযোগ্যভাবে, ফেনী জেলার কোনো উপজেলাই এই তালিকার অন্তর্ভুক্ত নয়।

 

ফেনী জেলার জন্য বিশেষ নির্দেশনা

যদিও ফেনী এই প্রাথমিক তালিকায় নেই, তবুও জেলার স্বাস্থ্য কার্যক্রম থেমে থাকছে না। বরং নিচের কার্যক্রমগুলো জোরদারভাবে চালু থাকবে—

নিয়মিত কেস সার্চিং কার্যক্রম অব্যাহত রাখা

ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (IPC) কার্যক্রম জোরদার করা

ড্রপআউট শিশুদের টিকাদান নিশ্চিত করা

ভিটামিন-এ ক্যাপসুল সাপ্লিমেন্ট প্রদান চালু রাখা

 

প্রশাসনিক নির্দেশনা

সকল উপজেলাকে প্রতিদিন ড্রপআউট শিশুদের একটি হালনাগাদ তালিকা (নাম ও ফোন নম্বরসহ) জেলা কার্যালয়ে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

বিশেষ নির্দেশ

শুধুমাত্র ড্রপআউট তালিকাভুক্ত শিশুদেরকেই এমআর (হাম-রুবেলা) টিকা প্রদান করা হবে

সন্দেহজনক হাম রোগীদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম ফেনীর জন্য প্রযোজ্য থাকবে

জনসচেতনতা বার্তা

See also  চিরিরবন্দরে জাঁকজমকপূর্ণভাবে পহেলা বৈশাখ উদযাপন

স্বাস্থ্যসেবা পেতে স্থানীয় স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করার জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে।

 

সিভিল সার্জন, ফেনী

জনসচেতনতার লক্ষ্যে এই বার্তা প্রদান করেন এবং সকলকে সচেতন থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category