1. thpshopbd@gmail.com : admin :
দুর্নীতির জঞ্জাল ছিন্ন করে স্বচ্ছ রাষ্ট্র গড়ার অঙ্গীকার — শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে বড় উদ্যোগ : এমপি, সাচিং প্ররু জরী। - probahonewstv
June 20, 2026, 4:09 pm

দুর্নীতির জঞ্জাল ছিন্ন করে স্বচ্ছ রাষ্ট্র গড়ার অঙ্গীকার — শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে বড় উদ্যোগ : এমপি, সাচিং প্ররু জরী।

Reporter Name
  • Update Time : Thursday, April 2, 2026
  • 48 Time View

দুর্নীতির জঞ্জাল ছিন্ন করে স্বচ্ছ রাষ্ট্র গড়ার অঙ্গীকার — শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে বড় উদ্যোগ : এমপি, সাচিং প্ররু জরী।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান — “বিগত সরকারের লাগামহীন মেগা দুর্নীতির জঞ্জাল ছিন্নভিন্ন করে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনগণমুখী রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর বিএনপি সরকার।” এমন মন্তব্য করেছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য (এমপি) জনাব,সাচিং প্ররু জরী।

তিনি বলেন, দেশের উন্নয়নকে, পাহাড় ও সমতলে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে গ্রাম থেকে শহর—প্রতিটি জনপথের রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও সমানভাবে উন্নয়নের আলো ছড়িয়ে দেওয়া হবে।
সংসদ সদস্য আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান থাকবে কঠোর ও আপসহীন।

কোনো ধরনের সিন্ডিকেট, লুটপাট বা অনিয়ম বরদাশত করা হবে না। সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, শিক্ষা ও স্বাস্থ্যসেবায়ও নানামুখী উদ্যোগ গ্রহণ করা হবে। নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, বিদ্যমান বিদ্যালয়ের মানোন্নয়ন, শিক্ষক সংকট নিরসন, আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, হাসপাতালের অবকাঠামো উন্নয়ন ও গ্রামীণ স্বাস্থ্যসেবা সম্প্রসারণে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে।

শেষে তিনি বলেন, “বাংলাদেশকে উন্নয়ন, শৃঙ্খলা ও ন্যায়ের এক নতুন দিগন্তে নিয়ে যেতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাবে।”

উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতিতে সংশ্লিষ্ট মহলে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

See also  ফেনীতে পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category