
আমিনুল ইসলাম সুজন মহোদয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী।
ক্রাইম রিপোর্টার দিলীপ কান্তি নাথ
“ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান”।
সত্য কখনো চাপা থাকে না। কুমিল্লার ঐতিহ্যবাহী ব্রাহ্মণপাড়া থানার বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সফল প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সুজন মহোদয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী।
অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কর্তৃক বর্তমান প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সুজন এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন মিথ্যা অভিযোগ আনা হয়েছে। এই বানোয়াট অভিযোগের একমাত্র লক্ষ্য— একজন দক্ষ শিক্ষকের সম্মানহানি করা এবং বিদ্যালয়ের সুষ্ঠু শিক্ষার পরিবেশ নষ্ট করা।
এই মিথ্যা ও নোংরা রাজনীতির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ, অভিভাবক মহল এবং আপামর জনসাধারণ। গ্রামবাসীর দাবি, আমিনুল ইসলাম সুজন একজন নিষ্ঠাবান মানুষ। তার হাত ধরে বিদ্যালয়টি যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এই অপপ্রচার চালানো হচ্ছে।
প্রধান শিক্ষকের বক্তব্য
এই বিষয়ে বর্তমান প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সুজন সরাসরি প্রতিবাদ জানিয়ে বলেছেন— “আমি সত্যের পথে আছি। বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের পথে কোনো বাঁধাই আমাকে দমাতে পারবে না। আইনিভাবে এবং নৈতিকভাবে আমি এই মিথ্যাচারের মোকাবিলা করব।”
ষড়যন্ত্রকারীদের চক্রান্ত রুখতে আমরা সবাই ঐক্যবদ্ধ। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নোংরা রাজনীতির জায়গা নেই। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
ন্যায়ের পক্ষে, শিক্ষার স্বার্থে— আমরা বেড়াখলাবাসী।