
ডিউটি শেষে সংবাদকর্মীর মোটরসাইকেল চুরি, সিসিটিভিতে মিলেছে সূত্র—অভিযানে পুলিশ
নিজস্ব প্রতিনিধি দৈনিক প্রবাহ নিউজ টিভি,
গতকাল রাত আনুমানিক ৯টার দিকে এনায়েতপুর থেকে গণমাধ্যমকর্মী হিসেবে দায়িত্ব পালন শেষে শহরে ফেরার সময় সংবাদকর্মী মোঃ আক্তার হোসেন ও তার ছোট ভাই সাদ্দাম হোসেনের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, কাজ শেষে নির্দিষ্ট স্থানে রাখা মোটরসাইকেলটি আর খুঁজে পাওয়া যায়নি। পরে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চুরির বিষয়টি নিশ্চিত করা হয়।
এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।