1. thpshopbd@gmail.com : admin :
মহান স্বাধীনতা দিবসে ফেনীতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত - probahonewstv
April 25, 2026, 11:29 pm

মহান স্বাধীনতা দিবসে ফেনীতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Thursday, March 26, 2026
  • 161 Time View

মহান স্বাধীনতা দিবসে ফেনীতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আবু বক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার ফেনী

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফেনীতে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার জেলা।
দিবসটি ঘিরে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সংস্থার নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার আঞ্চলিক পরিচালক ও কার্যনির্বাহী পরিষদের সহকারী যুগ্ম মহাসচিব মোহাম্মদ হানিফ।

তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায়। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করা এবং মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।

তিনি তরুণ প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস জানার পাশাপাশি মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন রোকসানা আক্তার সুমি উপসহকারী পরিচালক নারী ও শিশু নির্যাতন দমন ব্যুরো ফেনী জেলা, উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফ উপসহকারী পরিচালক ফেনী জেলা। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন ফেনী জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার সদস্য রবিউল আলম মিটু সাহেব, জেলা তথ্য অফিসার জনাব ওসমান, আইয়ুব নবী সবুজ, মোহাম্মদ সুজনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। শ্রদ্ধা, স্মরণ ও দায়বদ্ধতার মধ্য দিয়ে দিবসটি উদযাপনের মাধ্যমে অংশগ্রহণকারীরা স্বাধীনতার চেতনা আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

See also  চিকিৎসক, মানবাধিকার কর্মী ও প্রশাসনের যৌথ প্রয়াসে প্রান্তিক মানুষের সেবায় আশার আলো

Please Share This Post in Your Social Media

More News Of This Category