1. thpshopbd@gmail.com : admin :
লামা ফাইতং ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, হুইল চেয়ার বিতরণ - probahonewstv
April 28, 2026, 10:27 am

লামা ফাইতং ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, হুইল চেয়ার বিতরণ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Monday, March 16, 2026
  • 49 Time View
লামায় বিএনপির ইফতার মাহফিল

লামা ফাইতং ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, হুইল চেয়ার বিতরণ।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের লামায়,১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, উপজেলার ফাইতং ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং অসহায়দের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা পৌরসভার সাবেক মেয়র ও বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন ভূইয়া।

এছাড়া উপস্থিত ছিলেন লামা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম তুহিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব গোলাম সারোয়ার, পৌর মৎস্য দলের সভাপতি মোঃ শাহেদসহ ফাইতং ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির মানবিক কর্মকাণ্ডের অংশ এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সাভার–আশুলিয়ায় ন্যায়ভিত্তিক উন্নয়নের প্রতিশ্রুতি, ভোটারদের আস্থা ফিরে পেতে লড়ছেন জামায়াত প্রার্থী

Please Share This Post in Your Social Media

More News Of This Category