1. thpshopbd@gmail.com : admin :
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ফেনীর পরশুরামে - probahonewstv
July 30, 2026, 10:14 pm

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ফেনীর পরশুরামে

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
  • Update Time : Thursday, September 18, 2025
  • 180 Time View
ফেনীর পরশুরামে দুর্গাপূজা ঘিরে সাজসজ্জার ঝলক, প্রশাসনের নজরদারি জোরদার

পরশুরামে দুর্গাপূজা ঘিরে উৎসবের আমেজ – পূজামণ্ডপে জেলা প্রশাসকের সরেজমিন পরিদর্শন
মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ফেনীর পরশুরাম উপজেলায় চারদিকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ, রঙিন সাজসজ্জা আর আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক সাইফুল ইসলাম পরশুরামের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। বিশেষ করে শ্রী শ্রী মা মাতঙ্গী কালী মন্দিরে গিয়ে তিনি আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তার সঙ্গে ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান, বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, র‍্যাব ক্যাম্পের অধিনায়ক মিজানুর রহমান, জেলা আনসার কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন, পরশুরাম ইউএনও ফাহরিয়া ইসলাম ও মডেল থানার ওসি নুরুল হাকিম। মন্দির কমিটির সভাপতি দীপ্তি লাল চৌধুরী ও সাধারণ সম্পাদক শিবু লাল নাথ প্রশাসনের কাছে পূজার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রশাসনের এ সরেজমিন পরিদর্শন আয়োজকদের মনে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে। সবাই আশা করছেন—শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশেই সম্পন্ন হবে এবারের শারদীয় দুর্গাপূজা।

See also  তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সাচিং প্রু জেরীর বিজয়ের লক্ষ্যে আলীকদমে বিএনপির মতবিনিময় সভা

Please Share This Post in Your Social Media

More News Of This Category