
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
মহাপরিচালকের পক্ষ থেকে ২৪৫ জন আনসার, হিল ভিডিপি ও মুরুং বাহিনীর সদস্য পেলেন ঈদ উপহার।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে বান্দরবানের আলীকদম উপজেলা-এ কর্মরত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকেলে আলীকদম আনসার ও ভিডিপি কার্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার কর্মরত ২৪৫ জন আনসার, হিল ভিডিপি ও মুরুং বাহিনীর সদস্যদের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মনজুর আলম। এছাড়াও অনুষ্ঠানে আলীকদম উপজেলা আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ পবিত্র ঈদ উপলক্ষে বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে এই উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
উপহার সামগ্রীর মধ্যে ছিল—
১ কেজি চাষী (স্কয়ার) ব্র্যান্ডের পোলাও চাল
২ প্যাকেট কুলসুম ব্র্যান্ডের সাধারণ সেমাই (মোট ২০০ গ্রাম)
২ প্যাকেট বনফুল ব্র্যান্ডের লাচ্ছা সেমাই (মোট ২০০ গ্রাম)
২০০ গ্রাম ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধ
৫০০ গ্রাম তীর ব্র্যান্ডের সুজি
১ প্যাকেট (৩০০ গ্রাম) কোকোলা নুডুলস
১ কেজি ফ্রেশ ব্র্যান্ডের চিনি
১ লিটার রূপচাঁদা ব্র্যান্ডের সয়াবিন তেল
এবং একটি লোগোসহ শপিং ব্যাগ।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সদস্যদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। উপহার সামগ্রী পেয়ে আনসার ও ভিডিপি সদস্যরা বাহিনীর মহাপরিচালকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও দেশের সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।