1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবানে অগ্নিকাণ্ডে সহায়তা - probahonewstv
April 26, 2026, 2:52 am

বান্দরবানে অগ্নিকাণ্ডে সহায়তা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Thursday, March 5, 2026
  • 61 Time View
বান্দরবানে অগ্নিকাণ্ডে সহায়তা

ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ পিসিএনপির

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, জেলা প্রতিনিধি

বান্দরবান পৌরসভা এর মধ্যম পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। সংগঠনটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে নগদ অর্থ ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। জানা যায়, গত সোমবার (২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে মধ্যম পাড়া এলাকায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর স্থানীয়রা প্রথমে নিজেরাই তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং পরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে স্থানীয় একটি জনপ্রিয় পাহাড়ি খাবারের রেস্তোরাঁ রিখ্যাইং জুস বার সহ সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ১০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। বুধবার (৪ মার্চ) আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন কাজী মোঃ মজিবর রহমান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পিসিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ নাছির, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল (জালাল), জেলা পিসিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আবছার এবং পৌর পিসিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে সংগঠনটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে নগদ অর্থ ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো নাগরিক পরিষদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্তরা যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন, সে লক্ষ্যেই এই তাৎক্ষণিক সহায়তা প্রদান করা হয়েছে।” তিনি ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন। এদিকে স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সরকারি ও বেসরকারি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

See also  সোনাগাজীতে শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category