1. thpshopbd@gmail.com : admin :
থানচি সড়কের পাশে,গহীন অরণ্যে অভিযান: আলীকদমে ইউএনও’র নেতৃত্বে মোবাইল কোর্ট, এস্কেভেটর অচল। - probahonewstv
October 6, 2026, 10:20 am

থানচি সড়কের পাশে,গহীন অরণ্যে অভিযান: আলীকদমে ইউএনও’র নেতৃত্বে মোবাইল কোর্ট, এস্কেভেটর অচল।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Thursday, April 23, 2026
  • 282 Time View
থানচি সড়কের পাশে,গহীন অরণ্যে অভিযান: আলীকদমে ইউএনও’র নেতৃত্বে মোবাইল কোর্ট, এস্কেভেটর অচল।

থানচি সড়কের পাশে,গহীন অরণ্যে অভিযান: আলীকদমে ইউএনও’র নেতৃত্বে মোবাইল কোর্ট, এস্কেভেটর অচল।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা জেলা।

বান্দরবানের আলীকদম উপজেলায় গহীন অরণ্যে অবৈধভাবে পাহাড় কেটে রাস্তা নির্মাণের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। গত-২২ এপ্রিল ২০২৬ সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম। এসময় তার সঙ্গে আলীকদম থানা পুলিশ ও বন বিভাগের একটি যৌথ টিম অংশগ্রহণ করে। স্হানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে পাহাড় কেটে অবৈধভাবে রাস্তা তৈরি করে আসছিল। এ তথ্যের ভিত্তিতে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ আলীকদম-থানচি সড়কের ২৩ কিলোমিটার পয়েন্ট থেকে প্রায় দুই থেকে আড়াই ঘণ্টার দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে অভিযানে যায় টিমটি।

অভিযানকালে ঘটনাস্থলে একটি এস্কেভেটর পাওয়া গেলেও কোনো সরঞ্জামাদি উদ্ধার করা যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায়। পরে এস্কেভেটরটি যাতে পুনরায় ব্যবহার করা না যায়, সে লক্ষ্যে সেটিকে অচল (চলাচলের অযোগ্য) করে দেওয়া হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশবিধ্বংসী এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

See also  লেমুয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণজোয়ার

Please Share This Post in Your Social Media

More News Of This Category