
মানিকগঞ্জ জেলা প্রধান: জাহাঙ্গীর আলম
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুর ৩টা ৩০ মিনিটে প্রেসক্লাব সাটুরিয়ার ১৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট আ.ফ.ম. নূরতাজ আলম বাহার। তিনি নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করাই হবে প্রেসক্লাব সাটুরিয়ার মূল লক্ষ্য।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—
আহ্বায়ক: মোঃ ইউনুছ আলী (দৈনিক বাংলাদেশ নিশান)
সদস্য সচিব: মোঃ আজিজুর রহমান (দৈনিক আমার দেশ)
যুগ্ম আহ্বায়ক:
মোঃ রেজাউল করিম (দৈনিক আজকের প্রত্যাশা)
মোঃ আবু বকর সিদ্দিক
মোঃ সাইফুল ইসলাম (দৈনিক নওরোজ)
সদস্যবৃন্দ:
সিকদার শামীম আল-মামুন (দৈনিক সংগ্রাম)
জাহাঙ্গীর আলম (দৈনিক প্রভাতি বাংলাদেশ)
মোহাম্মদ নজরুল ইসলাম (দৈনিক দেশ বুলেটিন)
মোঃ রাশেদুল হক (দৈনিক প্রথম ভোর)
স্বপন রানা (দৈনিক মানবকণ্ঠ)
আমিনুর ইসলাম (মুভি বাংলা টিভি)
ইঞ্জিঃ মাসুদ রানা (দৈনিক আলোকিত প্রতিদিন)
মোঃ আরিফুর রহমান অরি (দৈনিক সংবাদ সারাবেলা)
মোঃ শাহীন আলম (চেঞ্জ টিভি)
মোঃ সজিব হোসেন (দৈনিক আমাদের কণ্ঠ)
মোঃ শরিফুল ইসলাম (দৈনিক পৃথিবী প্রতিদিন)।
নবগঠিত কমিটির সদস্যরা দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেছেন। পাশাপাশি তারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সাটুরিয়া উপজেলার সাংবাদিক অঙ্গনে এ নতুন কমিটি গঠনের মাধ্যমে পেশাদার সাংবাদিকতার পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
Probaho NewsTv — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।