1. thpshopbd@gmail.com : admin :
পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ - probahonewstv
April 28, 2026, 8:30 am

পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

ওবাইদুর রহমান
  • Update Time : Sunday, September 28, 2025
  • 105 Time View
“পিআর পদ্ধতিতে ভোট দাবি জানিয়ে বগুড়ায় জামায়াতের সমাবেশ”

পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

বগুড়া প্রতিনিধি: ওবাইদুর রহমান 
ন্যায্য ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন নিশ্চিত করতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির দাবিতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে শহর জামায়াতের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সভায় বক্তারা বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার একমাত্র উপায় হলো পিআর পদ্ধতির নির্বাচন। দেশে বারবার ভোটাধিকার হরণ করা হয়েছে, আর তাই জনগণের আস্থা ফেরাতে এ ব্যবস্থা ছাড়া বিকল্প নেই।” বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া–৬ আসনে দলীয় প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, কর্মপরিষদ সদস্য এডভোকেট রিয়াজ উদ্দিন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন। এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, সাবেক ছাত্রশিবির নেতা এডভোকেট আলাউদ্দিন সোহেল, সহকারী সেক্রেটারি মো. আল–আমিন, ছাত্রশিবির শহর সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী, জামায়াত নেতা মাওলানা আব্দুল হামিদ বেগ, এডভোকেট শাহিন মিয়া, আব্দুস সালাম তুহিন, মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, মাওলানা হেদায়েতুল ইসলাম, এডভোকেট নূরুল ইসলাম আকন্দ, আব্দুল হাদী শফিক, এনামুল হক রানা, আল জাবের হক্কানী প্রমুখ। বক্তারা আরও সতর্ক করে বলেন, জনগণের মতামত উপেক্ষা করে যারা ক্ষমতায় টিকে থাকতে চায় তারা কখনো সফল হবে না। ন্যায়ভিত্তিক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

See also  আলীকদমে বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category