1. thpshopbd@gmail.com : admin :
নির্বাচন সরঞ্জাম পাঠানো - probahonewstv
April 26, 2026, 12:09 pm

নির্বাচন সরঞ্জাম পাঠানো

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Monday, February 9, 2026
  • 101 Time View
বান্দরবানে নির্বাচন সরঞ্জাম পাঠানো

বান্দরবানের সাত উপজেলায় কড়া নিরাপত্তায় প্রস্তুতি

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে বান্দরবান জেলার সাতটি উপজেলায় নির্বাচন সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। দুর্গম পাহাড়ি অঞ্চল ও ঝুঁকিপূর্ণ এলাকার বাস্তবতা বিবেচনায় রেখে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম পরিবহন করা হচ্ছে। গত শনিবার সকালে বান্দরবান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে নির্বাচন সরঞ্জাম হস্তান্তর করা হয়। সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট বাক্স, ব্যালট পেপার, ভোটার তালিকা, সিল, প্যাড, বিভিন্ন ফরমসহ নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী। আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় এসব সরঞ্জাম বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা, থানচি, নাইক্ষ্যংছড়ি, লামা ও আলীকদম উপজেলায় পাঠানো হচ্ছে। ভৌগোলিক অবস্থার কারণে কোথাও নৌপথে, কোথাও যানবাহনে এবং কোথাও দীর্ঘ পাহাড়ি পথ পায়ে হেঁটে সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন। দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকার কিছু ভোটকেন্দ্রকে বিশেষ ও গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনি আরও জানান, রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদম উপজেলার কয়েকটি ইউনিয়নের মোট ১১টি ভোটকেন্দ্রকে হেলিপ্যাড কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে এসব কেন্দ্রে নির্বাচন সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যাতায়াতে হেলিকপ্টার ব্যবহার করা হবে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বান্দরবান জেলার সাত উপজেলায় মোট ১৮৬টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। জেলায় মোট ভোটারের সংখ্যা প্রায় ৩ লাখ ১৫ হাজার ৮৪২ জন। নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতির ফলে বান্দরবানে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।

See also  গাইবান্ধায় শিক্ষিকার গাল কেটে হত্যার চেষ্টা, প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category