1. thpshopbd@gmail.com : admin :
মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আপ বাংলাদেশের নতুন আহ্বায়ক কমিটি - probahonewstv
October 23, 2026, 5:53 pm

মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আপ বাংলাদেশের নতুন আহ্বায়ক কমিটি

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Friday, September 26, 2025
  • 172 Time View
মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আপ বাংলাদেশের নতুন আহ্বায়ক কমিটি

মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আপ বাংলাদেশের নতুন আহ্বায়ক কমিটি

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )

ফেনীতে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে ঘোষিত এই কমিটি আগামী ছয় মাস জেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ইউনুস, এবং সদস্য সচিব হয়েছেন মোহাম্মদ জিয়াউদ্দিন রিয়াদ। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন— মঈন হোসেন সওদাগর, মো. সাইফ উদ্দিন, ডা. মেজবাহ উদ্দিন রাজু, ডা. কোরাইশ আহমেদ ইরাহী, খলিলুর রহমান, আবদুল্লাহ আলহাদ, মো. মাঈদ উদ্দিন, মাহমুদুন নবী নাহিদ, নাঈমুল ইসলাম ও ডা. হিয়ার উদ্দিন রিফাত। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন—
মো. শাহরিয়ার মান্নান, সাকিব আজিজ, জুনায়েদ রহমান, শরিফুল ইসলাম, মো. আব্দুল করিম, ইমরান হোসেন, আবদুল আজিজ, তানজিদ হোসেন, সাইফুল্লাহ আজম, জুনায়েদ ইসলাম ও আনিছুর রহমান চয়ন। নতুন আহ্বায়ক কমিটির সদস্যপদে ফেনীর বিভিন্ন উপজেলার অর্ধশতাধিক নেতা-কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং কেন্দ্রীয় সদস্য সচিব আরিফিন মোহাম্মদ হিযবুল্লাহ কমিটি অনুমোদন করেছেন।কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক বিবৃতিতে জানিয়েছেন, নতুন নেতৃত্ব জেলার সাংগঠনিক কাঠামোকে আরও সুসংগঠিত করবে এবং জনগণের স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখবে।

See also  লামায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

Please Share This Post in Your Social Media

More News Of This Category