1. thpshopbd@gmail.com : admin :
লামায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন - probahonewstv
August 2, 2026, 8:17 pm

লামায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি
  • Update Time : Monday, December 15, 2025
  • 179 Time View
লামায় প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস।

পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিবস পালন

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান 

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি অফিসার আশরাফুজ্জামান, সহকারী পুলিশ সুপার মাসুম সরদার, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কামাল, নির্বাচন অফিসার আব্দুল হামিদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আবু হানিফ, সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর কাজী মুহাম্মদ ইব্রাহিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে পর্যায়ক্রমে সাংবাদিক সংগঠন, শিক্ষক-কর্মকর্তা সংগঠন, ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিবসের কর্মসূচি সম্পন্ন হয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য

See also  ফেনী শহরে লাইসেন্সবিহীন ভ্রাম্যমাণ ব্যবসার দাপট, বৈধ ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে

Please Share This Post in Your Social Media

More News Of This Category