1. thpshopbd@gmail.com : admin :
দাঁড়িপাল্লা ক্ষমতায় এলে নোয়াখালীবাসীর ৬ দফা দাবি পূরণ হবে— ডা. শফিকুর রহমান - probahonewstv
September 27, 2026, 11:47 am

দাঁড়িপাল্লা ক্ষমতায় এলে নোয়াখালীবাসীর ৬ দফা দাবি পূরণ হবে— ডা. শফিকুর রহমান

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Saturday, January 31, 2026
  • 114 Time View
নির্বাচনী জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ঘোষণা—দাঁড়িপাল্লা ক্ষমতায় এলে নোয়াখালীবাসীর ৬ দফা দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।

নোয়াখালী বিভাগ ও সিটি করপোরেশনসহ নদীভাঙন রোধ ও রেল সম্প্রসারণের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

মোঃ শামিম,পটুয়াখালী জেলা 

নোয়াখালীবাসী বিভাগ ও সিটি করপোরেশন চায়—এমন দাবি তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দাঁড়িপাল্লা প্রতীকের শক্তি রাষ্ট্রক্ষমতায় গেলে ইনসাফভিত্তিক শাসনের মাধ্যমে নোয়াখালীবাসীর প্রাণের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, নোয়াখালী বিভাগ ও সিটি করপোরেশন প্রতিষ্ঠার দাবির পাশাপাশি হাতিয়া, কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর এলাকায় নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে কোম্পানীগঞ্জের ছোট ফেনী নদীতে ক্লোজার নির্মাণ এবং সোনাপুর থেকে হাতিয়ার চেয়ারম্যানঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হবে, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসার প্রমাণ দিয়েছে, তাদের হাতেই দেশ নিরাপদ থাকে। যারা দেশকে ভালোবাসতে পারেনি, তারা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে। যাদের হাতে জনগণ নিরাপদ নয়, তাদের হাতে ক্ষমতা গেলে দেশ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।

জামায়াত আমির বলেন, দেশের মানুষের জানমাল, অধিকার ও সম্মান রক্ষায় ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি। জনগণ যদি ন্যায়ের পক্ষে রায় দেয়, তাহলে দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।জনসভায় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনীতে সাংবাদিক মোহাম্মদ হানিফের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ ছিনতাই হল মোবাইল ফোন ও নগদ টাকা, থানায় মামলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category