1. thpshopbd@gmail.com : admin :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চিরিরবন্দরে বিএনপি ও অঙ্গ সংগঠনের শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল - probahonewstv
September 27, 2026, 10:32 pm

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চিরিরবন্দরে বিএনপি ও অঙ্গ সংগঠনের শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল

মোঃ আমজাদ হোসেন ক্রাইম রিপোর্টার দিনাজপুর
  • Update Time : Thursday, March 26, 2026
  • 293 Time View
স্বাধীনতা দিবসে চিরিরবন্দরে বিএনপির শ্রদ্ধা | দোয়া মাহফিল

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চিরিরবন্দরে বিএনপি ও অঙ্গ সংগঠনের শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল

মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার দিনাজপুর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে চিরিরবন্দরে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া এমপি।

এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতার জন্য আত্মদানকারী শহীদদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একইসঙ্গে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  নির্বাচন সরঞ্জাম পাঠানো

Please Share This Post in Your Social Media

More News Of This Category