1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীতে সোসাইটি ফর হিউম্যান রাইটসের শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত - probahonewstv
April 27, 2026, 4:04 am

সোনাগাজীতে সোসাইটি ফর হিউম্যান রাইটসের শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Saturday, January 17, 2026
  • 161 Time View
সোনাগাজীতে মানবাধিকার আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ |

সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে মানবাধিকার বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন অতিথিরা

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

মানবাধিকার প্রতিষ্ঠা এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ফেনীর সোনাগাজীতে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সংগঠন সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড এডুকেশনের উদ্যোগে শুক্রবার সকালে সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি বাজার সংলগ্ন মাঠে এ কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান আলোচ্য বিষয় ছিল “সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে মানবাধিকার বাস্তবায়নের গুরুত্ব”। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড এডুকেশনের সোনাগাজী উপজেলা সভাপতি সার্জেন্ট (অব.) মহি উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিস্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস মিতা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রফিকুল ইসলাম চোখধন, উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি মোমিনুল হক, বগাদানা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল মঞ্জুর সবুজ এবং পৌরসভা মহিলা দলের আহ্বায়ক মনিহার বেগম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলকান্দি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রায়হান, যুবদল নেতা মীর্জা আবদুল্লাহ তামিম, এয়াকুবিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক লোমান হোসেন বেলাল, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির মাসুদ, সংগঠনের উপজেলা সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ খোকন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শাহাজাহানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। এসব অপরাধ দমনে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। মানবাধিকার নিশ্চিত না হলে একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব নয় বলেও তারা মন্তব্য করেন। আলোচনা সভা শেষে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড এডুকেশন উপজেলা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন।

See also  নবীনগরে ধানের শীষ জয়

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category