1. thpshopbd@gmail.com : admin :
ফুলবাড়িয়ায় শিশুর মর্মান্তিক মৃ*ত্যু - probahonewstv
April 26, 2026, 6:13 am

ফুলবাড়িয়ায় শিশুর মর্মান্তিক মৃ*ত্যু

মোঃ মাহাবুবুল আলম বিভাগীয় ব্যুরো চীফ, ময়মনসিংহ
  • Update Time : Friday, February 27, 2026
  • 71 Time View
ফুলবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃ*ত্যু

দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৫ বছরের টুপা মনির

মোঃ মাহাবুবুল আলম
বিভাগীয় ব্যুরো চীফ, ময়মনসিংহ:

ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলা-এর ৯নং এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর কোমর দিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা সড়কে সড়ক দুর্ঘটনায় টুপা মনি (৫) নামে এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত টুপা মনির পিতা মোঃ মোফাজ্জল হোসেন। জানা যায়, ইফতারের পূর্ব মুহূর্তে স্থানীয় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

দুর্ঘটনার পর এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ঘাতক অটোরিকশাটি আটক করে। খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছান। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে যানবাহন চলাচলে আরও সতর্কতা ও নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লালমোহন-তজুমদ্দিনে বিএনপির গণসংযোগ জোরদার

Please Share This Post in Your Social Media

More News Of This Category