1. thpshopbd@gmail.com : admin :
বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান - probahonewstv
September 15, 2026, 4:42 am

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Saturday, January 10, 2026
  • 131 Time View
বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। জাতীয় স্থায়ী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে এই ঘোষণা আসে।

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গঠনতন্ত্র অনুযায়ী দলটির চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব তারেক রহমান। দলের জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। দলীয় সূত্রে জানা যায়, গঠনতন্ত্রের বিধান অনুযায়ী চেয়ারম্যান পদ শূন্য হওয়ায় জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ সর্বসম্মত সিদ্ধান্তে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করেন।

দলীয় নেতারা বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে তার সক্রিয় ভূমিকার কারণে তারেক রহমানের নেতৃত্বে দল আরও সুসংগঠিত হবে বলে তারা আশাবাদী। বিএনপির কেন্দ্রীয় নেতারা মনে করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্ব দলকে নতুন দিকনির্দেশনা দেবে এবং গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির ভূমিকা আরও সুদৃঢ় হবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  তারেক রহমানের আগমন উপলক্ষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

Please Share This Post in Your Social Media

More News Of This Category