1. thpshopbd@gmail.com : admin :
নবীনগরে মনোনয়ন যাচাই-বাছাই: এক প্রার্থীর মনোনয়ন বাতিল, ১০ জনের বৈধ ঘোষণা - probahonewstv
April 27, 2026, 12:04 am

নবীনগরে মনোনয়ন যাচাই-বাছাই: এক প্রার্থীর মনোনয়ন বাতিল, ১০ জনের বৈধ ঘোষণা

মোঃ রেজাউল হক রহমত ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : Sunday, January 4, 2026
  • 95 Time View
নবীনগর নির্বাচনে যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী মুছা সিরাজির মনোনয়ন বাতিল, ১০ জন প্রার্থীর বৈধতা নিশ্চিত।

নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থীর ধাক্কা, বৈধ প্রার্থীদের প্রচারণা শুরু

মোঃ রেজাউল হক রহমত
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনের নির্বাচনী মাঠে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল ও ১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার ৩ জানুয়ারি ২০২৬ দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান মনোনয়ন যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী মুছা সিরাজির মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন। তবে মনোনয়ন বাতিলের নির্দিষ্ট কারণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রার্থীদের কাগজপত্র, হলফনামা, প্রস্তাবক ও সমর্থকের বৈধতা এবং আইনগত যোগ্যতা খতিয়ে দেখা হয়। কোনো ত্রুটি বা অসঙ্গতি ধরা পড়লে মনোনয়ন বাতিলের সুযোগ থাকে। মনোনয়ন বাতিলের ঘটনা নবীনগরের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্বাচনী পথ আগেই কঠিন হয়ে উঠছে, তারই ইঙ্গিত হিসেবে এ ঘটনা ধরা হচ্ছে।

জাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত ১০ জন প্রার্থীর মধ্যে একজন নারী প্রার্থী রয়েছেন। তারা হলেন—

  • বিএনপির অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান

  • স্বতন্ত্র প্রার্থী কাজী মো. নাজমুল হোসেন তাপস

  • জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট আব্দুল বাতেন

  • জাতীয় পার্টির মোহাম্মদ কামরুল ইসলাম

  • ইসলামি আন্দোলনের নজরুল ইসলাম নজু

  • খেলাফত মজলিসের আমজাদ হোসাইন আশরাফি

  • বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কমরেড মো. শাহিন খান

  • গণসংহতি আন্দোলনের নাহিদা জাহান

  • হেফাজতে ইসলামের মাওলানা মোদ্দাছির আলী

  • ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল হক

মনোনয়ন যাচাই-বাছাই শেষে নবীনগরের নির্বাচনী মাঠ এখন দ্রুত গতি পাচ্ছে। তবে এককভাবে একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় স্বচ্ছতা ও সমতার প্রশ্নে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফুলবাড়িয়াবাসীর প্রতি বার্তা

Please Share This Post in Your Social Media

More News Of This Category