
মোঃ রেজাউল হক রহমত
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনের নির্বাচনী মাঠে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল ও ১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার ৩ জানুয়ারি ২০২৬ দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান মনোনয়ন যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী মুছা সিরাজির মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন। তবে মনোনয়ন বাতিলের নির্দিষ্ট কারণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রার্থীদের কাগজপত্র, হলফনামা, প্রস্তাবক ও সমর্থকের বৈধতা এবং আইনগত যোগ্যতা খতিয়ে দেখা হয়। কোনো ত্রুটি বা অসঙ্গতি ধরা পড়লে মনোনয়ন বাতিলের সুযোগ থাকে। মনোনয়ন বাতিলের ঘটনা নবীনগরের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্বাচনী পথ আগেই কঠিন হয়ে উঠছে, তারই ইঙ্গিত হিসেবে এ ঘটনা ধরা হচ্ছে।
জাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত ১০ জন প্রার্থীর মধ্যে একজন নারী প্রার্থী রয়েছেন। তারা হলেন—
বিএনপির অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান
স্বতন্ত্র প্রার্থী কাজী মো. নাজমুল হোসেন তাপস
জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট আব্দুল বাতেন
জাতীয় পার্টির মোহাম্মদ কামরুল ইসলাম
ইসলামি আন্দোলনের নজরুল ইসলাম নজু
খেলাফত মজলিসের আমজাদ হোসাইন আশরাফি
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কমরেড মো. শাহিন খান
গণসংহতি আন্দোলনের নাহিদা জাহান
হেফাজতে ইসলামের মাওলানা মোদ্দাছির আলী
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল হক
মনোনয়ন যাচাই-বাছাই শেষে নবীনগরের নির্বাচনী মাঠ এখন দ্রুত গতি পাচ্ছে। তবে এককভাবে একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় স্বচ্ছতা ও সমতার প্রশ্নে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com