1. thpshopbd@gmail.com : admin :
দিনাজপুরে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থনা, কেক কর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান - probahonewstv
June 13, 2026, 6:07 pm

দিনাজপুরে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থনা, কেক কর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ আমজাদ হোসেন জেলা প্রতিনিধি, দিনাজপুর
  • Update Time : Friday, December 26, 2025
  • 196 Time View
দিনাজপুরে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত। প্রার্থনা, কেক কর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত ছিল গীর্জাগুলো।

দিনাজপুরে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত। প্রার্থনা, কেক কর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত ছিল গীর্জাগুলো।

মোঃ আমজাদ হোসেন
জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (যিশু খ্রিস্টের জন্মদিন) উদযাপন করা হয়েছে।

বড়দিন উপলক্ষে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে দিনাজপুর জেলার রাজারামপুর গীর্জায় শুরু হয় বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজারামপুর গীর্জায় অনুষ্ঠিত হয় বড়দিনের বিশেষ প্রার্থনা, কেক কর্তন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে কেক কাটার মধ্য দিয়ে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে খ্রিস্টান সম্প্রদায়ের নেতা-নেত্রী, চার্চের পরিচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এছাড়াও রাজারামপুরসহ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের গীর্জাগুলোতেও প্রার্থনা, কেক কর্তন, নাচ-গান ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে পবিত্র বড়দিন উদযাপন করা হয়। বড়দিন উপলক্ষে আদিবাসী খ্রিস্টান পরিবারগুলোতে ছিল বিশেষ খাবারের আয়োজন। নতুন পোশাকে সজ্জিত হয়ে আত্মীয়-স্বজনের বাড়িতে যাতায়াত করেন তারা, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা বলেন, এই দিনটির জন্য তারা সারা বছর অপেক্ষা করেন। বড়দিনকে ঘিরে শিশুদের মধ্যে থাকে বিশেষ আনন্দ ও উচ্ছ্বাস। এ বছর তারা সৃষ্টিকর্তার কাছে দেশের কল্যাণ, শান্তি ও মানুষের মঙ্গল কামনায় প্রার্থনা করেছেন।

বড়দিন উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দিনাজপুরে বড়দিনের সকল অনুষ্ঠান সম্পন্ন হয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সোনাগাজীর দারুল কোরআন ফারুকিয়া রহমতনগর মাদ্রাসায় ৬ ডিসেম্বর বার্ষিক মাহফিল

Please Share This Post in Your Social Media

More News Of This Category