1. thpshopbd@gmail.com : admin :
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান(৯ জন আটক, ভ্রাম্যমান আদালতে ৫ জনের কারাদণ্ড) - probahonewstv
September 15, 2026, 10:18 am

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান(৯ জন আটক, ভ্রাম্যমান আদালতে ৫ জনের কারাদণ্ড)

মোঃ আমজাদ হোসেন, ক্রাইম রিপোর্টার, দিনাজপুর
  • Update Time : Thursday, March 12, 2026
  • 83 Time View
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৯ জন আটক, ৫ জনের কারাদণ্ড

 ৯ জন আটক, ভ্রাম্যমান আদালতে ৫ জনের কারাদণ্ড

মোঃ আমজাদ হোসেন, ক্রাইম রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ৪ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং ৫ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। থানা সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ মঙ্গলবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ তাদের আটক করে। অভিযানের সময় মাদক সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। আটককৃতদের মধ্যে মোখলেছুর রহমান (৩৮), আমির আলী (৫১), মোস্তাকুল আলম জিম (২২) ও সোহেল রানা (৩১)-এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এদিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা পাঁচজনকে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন— ভূষিরবন্দর এলাকার তারিকুল ইসলাম (৩৮), বাবু রহমান (৩৬), সাকিব রানা (২৭), তারিকুল ইসলাম (৩৬) এবং বড় হাশিমপুর এলাকার জারিফ রহমান (২৬)। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী জানান, আটককৃতদের ১১ মার্চ বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, “থানা এলাকায় যেকোনো মূল্যে মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঁঞা) আসনে গণসংযোগ জোরদার, নবাবপুরে আবদুল আউয়াল মিন্টুর বিশাল পথসভা

Please Share This Post in Your Social Media

More News Of This Category