1. thpshopbd@gmail.com : admin :
নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের মাসিক ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - probahonewstv
April 26, 2026, 6:51 am

নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের মাসিক ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Wednesday, December 24, 2025
  • 98 Time View
নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের মাসিক ও আইনশৃঙ্খলা কমিটির সভায় আইনশৃঙ্খলা, চোরাচালান ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, চোরাচালান ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের মাসিক ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন মৃধা, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির সহকারী পরিচালক আল আমিন, উপজেলা কৃষি অফিসার এনামুল হক, উপজেলা মৎস্য অফিসার তানভীর হাসান মজুমদার, উপজেলা নির্বাচন অফিসার মাঈনুর ইসলাম।এছাড়া উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের আহ্বায়ক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হামিদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজলসহ ১১ বিজিবির প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সদস্য, শিক্ষক ও কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জানান, বর্তমানে নাইক্ষ্যংছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি চোরাচালান সংক্রান্ত বিভিন্ন মামলা ও প্রতিরোধ কার্যক্রম নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়।এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অভ্যন্তরে ও বিদেশে অবস্থানরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ব্যালেটের মাধ্যমে ভোট প্রদানের বিষয়ে নির্বাচন অফিসের উদ্যোগে একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন, পোস্টাল ব্যালেটের আবেদন ও ভোট প্রদানের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভা শেষে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, চোরাচালান প্রতিরোধ এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  “একটি বাংলাদেশ”: কবিতায় দেশপ্রেম ও স্বাধীনতার চেতনার অনন্য প্রতিফলন

Please Share This Post in Your Social Media

More News Of This Category