1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত - probahonewstv
April 27, 2026, 10:25 am

আলীকদম কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি
  • Update Time : Thursday, December 11, 2025
  • 140 Time View
আলীকদম কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে জমে উঠেছিল দিনব্যাপী আয়োজন।

আলীকদম কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত


মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় ১১ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আলীকদম সেনা জোনের আওতাধীন আলীকদম কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লে. কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি, কমান্ডার, আলীকদম সেনা জোন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ আবুল হাসান পলাশ, পিএসপি (উপ অধিনায়ক, ৩১ বীর), মেজর মোঃ হাফিজুর রহমান হাফিজ, পিএসসি (কোম্পানি কমান্ডার) এবং আনিকা বিনতে জাহিদ, অধ্যক্ষ, আলীকদম কিন্ডারগার্টেন স্কুল। এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জোন কমান্ডার এবং বিদ্যালয়ের অধ্যক্ষ। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য জোন কমান্ডারের পক্ষ থেকে নগদ ৫,০০০ টাকা উপহার প্রদান করা হয়।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  লেমুয়া ইউনিয়ন যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category