
সিংগাইরে জমকালো আয়োজনে চারিগ্রাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রিপোর্ট: জাহাঙ্গীর আলম ( জেলা ব্যুরো প্রধান, মানিকগঞ্জ )
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চারিগ্রাম শাহাদাৎ আলী খান উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে শুরু হলো “চারিগ্রাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫”। উদ্বোধনী দিনে মাঠ প্রাঙ্গণ ছিল হাজারো দর্শকের উচ্ছ্বাস আর ক্রীড়াপ্রেমীদের ভিড়ে মুখর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান (শান্ত)। উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন আক্তার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মোঃ কামরুল হাসান সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিংগাইর
জে ও এম তৌফিক আজম, অফিসার ইনচার্জ, সিংগাইর থানা
মোঃ কামরুজ্জামান খান, সভাপতি, শাহাদাৎ আলী খান উচ্চ বিদ্যালয়
মোহাম্মদ আব্দুর রাজ্জাক, যুগ্মসচিব ও পরিচালক (অর্থ), বিসিআইসি, শিল্প মন্ত্রণালয়
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় স্বপন স্মৃতি ফুটবল একাডেমী, সাটুরিয়া বনাম ঢালী স্পোর্টস ক্লাব, কেরানীগঞ্জ। রোমাঞ্চকর লড়াইয়ে ঢালী স্পোর্টস ক্লাব ২-১ গোলে জয়লাভ করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন— মোঃ আব্দুস সামাদ, খোরশেদ আলম (সাগর), নুর মোহাম্মদ (নুরু), বজলুর রহমান (অপু), কায়েস আলম, মোঃ শাহীন এবং মোঃ আফজাল হোসেন।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, এ ধরনের প্রতিযোগিতা শুধু বিনোদনই নয়, বরং তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করতে এবং গ্রামীণ ক্রীড়া চর্চাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।