1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে আমতলী পাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল অনুষ্ঠিত - probahonewstv
September 15, 2026, 8:23 am

আলীকদমে আমতলী পাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল অনুষ্ঠিত

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Sunday, December 21, 2025
  • 205 Time View
আলীকদমে আমতলী পাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনালে উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ট্রাইবেকারে চ্যাম্পিয়ন হলো নয়াপাড়া স্পোর্টিং ক্লাব।

আলীকদমে আমতলী পাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল অনুষ্ঠিত

 মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান

বান্দরবানের আলীকদম উপজেলায় আমতলী পাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত আলীকদম মৈত্রী উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক এবং বান্দরবান কলেজ ছাত্রদলের সদস্য সচিব জনাব আনোয়ারুল ইসলাম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন চ্যানেল আইয়ের বান্দরবান প্রতিনিধি জনাব মুহাম্মদ ইসমাইল হাসান।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব মোঃ আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম মৈত্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জসিম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক জনাব মাহমুদুল হক এবং আলীকদম উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জনাব সুরত আলম। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন। ফাইনাল ম্যাচে মঞ্চপাড়া সিঞো মিস্ত্রি একাদশ ও নয়াপাড়া স্পোর্টিং ক্লাব নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে। পরে ট্রাইবেকারে নয়াপাড়া স্পোর্টিং ক্লাব জয়লাভ করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে এবং মঞ্চপাড়া সিঞো মিস্ত্রি একাদশ রানার্সআপ হয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বাউফলে বাস ও অবৈধ ট্রলির মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল

Please Share This Post in Your Social Media

More News Of This Category