1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীতে সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন - probahonewstv
April 27, 2026, 6:52 am

সোনাগাজীতে সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Friday, November 28, 2025
  • 325 Time View
সোনাগাজীতে শুরু হলো সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা—২৪টি স্টল, আধুনিক প্রযুক্তি ও দেশীয় জাতের গবাদিপশু নিয়ে খামারিদের উৎসবে মুখর আয়োজন।

‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যে খামারিদের উৎসাহে জমজমাট প্রদর্শনী


মোহাম্মদ হানিফ
সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ | Probaho News24


‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি—প্রাণী সম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর সোনাগাজীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় প্রাণিসম্পদ ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা। উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার (২৬ নভেম্বর) সকালে প্রাণীসম্পদ হাসপাতাল সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. নেবু লাল দত্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহেরুল ইসলাম ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. হানিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অফিস সহকারী বলাই পাল।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী আদর্শগ্রাম এলাকার খামারি শাহীদ ফরিদ বলেন—“এ ধরনের আয়োজন খামারিদের গৃহপালিত প্রাণী পালনে আরও উৎসাহিত করবে।”

উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. নেবু লাল দত্ত জানান—
“উন্নত জাতের গবাদিপশু, হাঁস–মুরগি ও পাখি পালনে খামারিদের উদ্বুদ্ধ করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং বাজারজাতকরণের লিংকেজ তৈরি করাই প্রদর্শনীর প্রধান লক্ষ্য।”

এবারের মেলায় মোট ২৪টি স্টল বসানো হয়েছে। সপ্তাহব্যাপী প্রদর্শনী শেষে শ্রেষ্ঠ খামারিদের সনদ ও পুরস্কার দেওয়া হবে।



Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  পাননি ভুক্তভোগী, বহাল অভিযুক্ত কর্মকর্তা

Please Share This Post in Your Social Media

More News Of This Category