1. thpshopbd@gmail.com : admin :
শাল্লায় হাওর বাঁচাও আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত — তরুণ কান্তি দাস সভাপতি, জয়ন্ত সেন সাধারণ সম্পাদক - probahonewstv
April 27, 2026, 10:25 am

শাল্লায় হাওর বাঁচাও আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত — তরুণ কান্তি দাস সভাপতি, জয়ন্ত সেন সাধারণ সম্পাদক

চিন্ময় দাস : শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : Friday, November 21, 2025
  • 169 Time View
হাওর বাঁচাও আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন — কৃষকের স্বার্থ রক্ষার অঙ্গীকার

হাওর রক্ষা বাঁধে অনিয়ম ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

চিন্ময় দাস : শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হাওর পরিবেশ ও কৃষকদের স্বার্থ রক্ষায় সক্রিয় সামাজিক সংগঠন ‘হাওর বাঁচাও আন্দোলন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি তরুণ কান্তি দাস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়ন্ত সেন এর সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য :  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি ইয়াকুব বখত বাহলুল। 
  বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা সভাপতি মোঃ আবু সাইদ, উপদেষ্টা মোঃ আজমান গনি তালুকদার, 
  এবং ১নং আটগাঁও ইউপি সভাপতি সুরত আলী। অনুষ্ঠানে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাওরের স্বার্থে সতর্ক ভূমিকা নেওয়ার আহ্বান :  বক্তারা বলেন, “শাল্লা একটি হাওর বেষ্টিত কৃষিনির্ভর উপজেলা। কৃষক এবং ফসল রক্ষায় হাওর রক্ষা বাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  তাই সরকার কর্তৃক বরাদ্দ পিআইসির অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কি না— তা মনিটরিং করা প্রয়োজন। কোনো অনিয়ম হলে কঠোর প্রতিবাদ গড়ে তুলতে হবে।”
নতুন কমিটি ঘোষণা :  সম্মেলনের শেষে সর্বসম্মতিক্রমে তরুণ কান্তি দাসকে সভাপতি এবং জয়ন্ত সেনকে সাধারণ সম্পাদক করে হাওর বাঁচাও 
 আন্দোলন শাল্লা উপজেলা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

See also  “হয় ওসি থাকবে, নয়তো অপরাধী—একসাথে দু’টি থাকতে পারে না।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category