1. thpshopbd@gmail.com : admin :
৮ম দিনে ডুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ চলাকালে ক্যাম্পাসে প্রবেশ করে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনিযুক্ত উপাচার্য - probahonewstv
August 1, 2026, 3:57 pm

৮ম দিনে ডুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ চলাকালে ক্যাম্পাসে প্রবেশ করে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনিযুক্ত উপাচার্য

Reporter Name
  • Update Time : Thursday, May 21, 2026
  • 56 Time View

৮ম দিনে ডুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ চলাকালে ক্যাম্পাসে প্রবেশ করে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনিযুক্ত উপাচার্য

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ চলমান ‘কমপ্লিট শাটডাউন’-এর মধ্যেই ক্যাম্পাসে প্রবেশ করে নিজ দপ্তরে দায়িত্ব পালন শুরু করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) উৎপল কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, চলমান পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তাদের অনুরোধে বিকাল ২:৩০ মিনিটে উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করেন এবং শান্তিপূর্ণভাবে অফিস কার্যক্রম শুরু করেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে কিছু শিক্ষার্থী নবনিযুক্ত উপাচার্যকে স্বাগত জানিয়েছেন।

ভাইস-চ্যান্সেলর নিয়োগকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে ডুয়েট ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

এর মধ্যে গত রোববার উপাচার্য নিয়োগের পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ২৩ জন আহত হন।

এর আগে গত বৃহস্পতিবার সরকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এরপর থেকেই শিক্ষার্থীদের একটি অংশ ওই নিয়োগের বিরোধিতা করে আন্দোলনে নামে।

আন্দোলনকারীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা সম্পর্কে অভ্যন্তরীণ শিক্ষকদের অভিজ্ঞতা বেশি। তাই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত।

গত মঙ্গলবার, নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল এর আগে বলেছিলেন, “আমি নিয়মিত দায়িত্ব পালন করছি। কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের বেতন-বোনাসসহ বকেয়া পরিশোধ করা হয়েছে। আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থাও নিতে বলা হয়েছে।”

ক্যাম্পাসে কবে প্রবেশ করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “শিক্ষকদের সঙ্গে আলোচনা চলছে। সাধারণ সভা করে ধীরে-সুস্থে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করবো।”

See also  রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অব.) খয়রাজামান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category