1. thpshopbd@gmail.com : admin :
হরগজ ইউনিয়নে কাজী মোঃ শহিদুল্লার ব্যতিক্রমী প্রচারণা শুরু - probahonewstv
June 14, 2026, 12:57 am

হরগজ ইউনিয়নে কাজী মোঃ শহিদুল্লার ব্যতিক্রমী প্রচারণা শুরু

মোঃ জাহাঙ্গীর আলম ( জেলা ব্যুরো প্রধান মানিকগন্জ )
  • Update Time : Wednesday, October 15, 2025
  • 330 Time View
তৃণমূলের আস্থাভাজন এই নেতা ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাচ্ছেন

হরগজ ইউনিয়নে কাজী মোঃ শহিদুল্লার ব্যতিক্রমী প্রচারণা শুরু

জাহাঙ্গীর আলম, জেলা প্রধান, মানিকগঞ্জ :

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়ন বিএনপির ব্যতিক্রমী নেতা ও তৃণমূলের প্রিয় মুখ কাজী মোঃ শহিদুল্লা আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
তিনি প্রতিদিন হরগজ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করছেন।

স্থানীয়রা জানান, শহিদুল্লা দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষের পাশে আছেন। সামাজিক কাজ, দুঃসময়ে সহযোগিতা ও দলীয় নিবেদন তাঁকে সাধারণ মানুষের আস্থার জায়গায় নিয়ে গেছে।

প্রচারণাকালে কাজী মোঃ শহিদুল্লা বলেন—

“দুঃসময়ে যারা আমাদের পাশে ছিলেন, তারাই প্রকৃত নেতৃবৃন্দ। মানিকগঞ্জ জেলার সফল আহ্বায়ক আফরোজা খানম রিতা আপার নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে নেমেছি। আমি বিশ্বাস করি, সাটুরিয়া থেকে ধানের শীষই সর্বোচ্চ ভোটে জয়ী হবে।”

দিনভর গণসংযোগে অংশ নেন স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা। তারা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

হরগজ ইউনিয়নের গ্রামেগঞ্জে এখন নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। ভোটারদের উচ্ছ্বাস ও কাজী মোঃ শহিদুল্লার ব্যতিক্রমী প্রচারণা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

See also  আলীকদমে বাস-চাঁদের গাড়ির সংঘর্ষে ৭ জন আহত, ৪ জন গুরুতর

Please Share This Post in Your Social Media

More News Of This Category