1. thpshopbd@gmail.com : admin :
জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ, আটক ২ - probahonewstv
July 30, 2026, 12:36 am

জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ, আটক ২

নাজমুল রানা,জামালপুর প্রতিনিধি
  • Update Time : Wednesday, January 14, 2026
  • 120 Time View
জামালপুরের বকশীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৪ বস্তা ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ, আটক ২।

বিশেষ অভিযানে ২৪ বস্তা চোরাচালানি প্রসাধনী উদ্ধার, আনুমানিক মূল্য ৮ লাখ টাকার বেশি

নাজমুল রানা,জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা (ডিবি-২)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার বালুরচর এলাকায় অভিযান চালিয়ে দুটি অটোরিকশা থেকে ২৪ বস্তা ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৭ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মাধবপুর জলঙ্গা এলাকার বাসিন্দা আবু সাঈদ (৩৫) ও সুজন মিয়া (২৮)।

ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার জানান, ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে প্রসাধনী পণ্য চোরাচালান করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বালুরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অটোরিকশায় বহন করা ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ করা হয় এবং পণ্য বহনের দায়ে দুইজনকে আটক করা হয়। তিনি আরও জানান, দুপুরে আটককৃতদের জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে। চোরাচালান, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে ডিবি-২ এর অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল

Please Share This Post in Your Social Media

More News Of This Category