
সোনারগাঁওয়ে ১৫০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ৩
হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পুরিয়া হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী কামালেরটেক এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মনির হোসেনের ছেলে শাকিব হোসেন (২৬), মো. আমির হোসেনের ছেলে ফাহিম (২২) ও মৃত শফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ ইসলাম (২২)। তারা সবাই উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকার স্থায়ী বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় এসআই সেলিম মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকুস টিম নানাখী কামালেরটেক এলাকায় অভিযান চালায়। ওই অভিযানে আমান উল্লাহ স্টোরের সামনে পাকা রাস্তায় অবস্থানরত ওই তিন যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে ১৫০ পুরিয়া অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।
ওসি মহিবুল্লাহ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। তিনি আরো বলেন, সোনারগাঁওকে মাদকমুক্ত করতে আমাদের এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
সোনারগাঁও প্রতিনিধি
০১৮১৯৯১০৪২৯
তাং-৩০.০৪.২৬ইং