1. thpshopbd@gmail.com : admin :
সোনারগাঁওয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ব্যটারিচালিত রিকশা চালকের মৃত্যু - probahonewstv
September 20, 2026, 2:14 pm

সোনারগাঁওয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ব্যটারিচালিত রিকশা চালকের মৃত্যু

Reporter Name
  • Update Time : Thursday, May 21, 2026
  • 78 Time View

সোনারগাঁওয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ব্যটারিচালিত রিকশা চালকের মৃত্যু

হীরালাল বাদশা,সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ব্যটারিচালিত রিকশা চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) ভোরে মেঘনা টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোর আনুমানিক ৫টার দিকে মেঘনা নিউ টাউন এলাকার মেঘনা টোল প্লাজা সংলগ্ন ঢাকাগামী লেনে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন অজ্ঞাতনামা এক ব্যক্তি। এসময় দ্রুত ও বেপরোয়া গতিতে আসা অজ্ঞাত একটি গাড়ি তাকে স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এই সময় দুর্ঘটনায় ওই ব্যক্তির মাথা, পেট, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকের মরদেহ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

কাঁচপুর হাইওয়ে থানার এসআই আনিজুল আহমেদ জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

See also  দিনাজপুর-৬ এর সাবেক এমপি শিবলী সাদিকের দ্বিতীয় স্ত্রী আইসিইউতে, আ/ত্ম/হ/ত্যা/র চে/ষ্টা

Please Share This Post in Your Social Media

More News Of This Category