1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন: সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচি - probahonewstv
April 25, 2026, 12:47 pm

সোনাগাজীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন: সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচি

Reporter Name
  • Update Time : Friday, April 24, 2026
  • 33 Time View

সোনাগাজীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন: সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচি

আবু বক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার ফেনী।

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে নানা উদ্যোগ
ফেনীর সোনাগাজী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য হলো জনসাধারণের মাঝে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার জনাব মাইন উদ্দিন আহমেদ, আবাসিক মেডিকেল অফিসার ডা: ফারজিন ইফতেখার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম এবং অফিসার ইনচার্জের প্রতিনিধি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে স্বাস্থ্য, কৃষি ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতি কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডাঃ এ জি এম রায়হান, যিনি তার সাবলীল উপস্থাপনায় উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করেন। বক্তারা তাদের বক্তব্যে পুষ্টির গুরুত্ব, অপুষ্টিজনিত সমস্যা এবং তা মোকাবেলায় সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সপ্তাহব্যাপী এ কর্মসূচির আওতায় থাকছে পুষ্টি বিষয়ক আলোচনা সভা, মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম, স্বাস্থ্যকর খাদ্য প্রদর্শনী, স্কুলভিত্তিক সচেতনতা কর্মসূচি, এবং দরিদ্র জনগোষ্ঠীর মাঝে পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান। বিশেষ করে গর্ভবতী মা, শিশু এবং কিশোর-কিশোরীদের পুষ্টি নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হবে।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা সম্ভব হবে এবং অপুষ্টি দূরীকরণে কার্যকর ভূমিকা রাখা যাবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে উৎপাদিত পুষ্টিকর খাদ্যের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
জাতীয় পুষ্টি সপ্তাহের এ আয়োজন সোনাগাজীর সার্বিক স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

See also  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন মোহাম্মদ হানিফ

Please Share This Post in Your Social Media

More News Of This Category