1. thpshopbd@gmail.com : admin :
সাভারের ইসমাইল হোসেন পেলেন জাতীয় শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা - probahonewstv
August 1, 2026, 2:53 pm

সাভারের ইসমাইল হোসেন পেলেন জাতীয় শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা

মোঃ জুয়েল রানা ষ্টাফ রিপোর্টার, সাভার
  • Update Time : Tuesday, December 9, 2025
  • 119 Time View
সাভারের গর্ব! মো. ইসমাইল হোসেন পেলেন জাতীয় শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা। মানবিকতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।

 আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অনুষ্ঠানে বিশেষ স্বীকৃতি পেলেন সাভার জোন-০৪ এর এই স্বেচ্ছাসেবক

 মোঃ জুয়েল রানা ষ্টাফ রিপোর্টার, সাভার

সাভার প্রতিনিধিত্ব করে জাতীয় পর্যায়ে গৌরব অর্জন করলেন মো. ইসমাইল হোসেন। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত জাতীয় স্বেচ্ছাসেবক সম্মাননা অনুষ্ঠানে তাকে “শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক” হিসেবে নির্বাচিত করা হয়েছে। গত শুক্রবার (৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল নির্বাচিত স্বেচ্ছাসেবকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সকাল ৮টায় নিবন্ধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল ৯টায় বর্ণিল শোভাযাত্রা এবং সকাল ১০টায় ধর্মগ্রন্থ পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম. এ. আজাদ আনোয়ার। সারা দেশ থেকে বাছাইকৃত ২২ জন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের মধ্যে সাভার জোন-০৪ এর স্বেচ্ছাসেবক মো. ইসমাইল হোসেন বিশেষভাবে নির্বাচিত হন। তার অবদান সম্পর্কে মহাপরিচালক বলেন, “দুর্যোগ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকদের সাহস, নিষ্ঠা ও মানবিকতা দেশের সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” অনুষ্ঠানে ভূমিকম্প-পরবর্তী উদ্ধার কার্যক্রমের একটি বাস্তব মহড়াও প্রদর্শন করা হয়। প্রধান অতিথি বলেন, “আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস স্বেচ্ছাসেবকদের শ্রম, ত্যাগ ও মানবিকতার প্রতি সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।” তিনি বিশ্বব্যাপী সকল স্বেচ্ছাসেবকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাংস্কৃতিক পরিবেশনা, শুভেচ্ছা বিনিময় ও স্বেচ্ছাসেবকদের সম্মানে আয়োজিত আন্তরিক সংবর্ধনার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

See also  আশুলিয়ায় জামায়াতে ইসলামের উদ্যোগে গণ ইফতার


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category