
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
বান্দরবানের আলীকদম উপজেলায় বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে অসুথি ত্রিপুরা পাড়ার গির্জা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে বাংলাদেশ সেনাবাহিনী, আলীকদম সেনা জোনের মানবিক উদ্যোগের অংশ হিসেবে খ্রিস্টান ধর্মালম্বী সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। ২৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমতলী লংঘাট এলাকায় অবস্থিত অসুথি ত্রিপুরা পাড়ার সাধু পিতার গির্জা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোঃ হিবরুল উম্মা হামীম, ৩১ বীর, আলীকদম সেনা জোন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপম বড়ুয়া, এসআই, আলীকদম থানা। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী, পাড়াবাসী ও ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ক্যাপ্টেন মোঃ হিবরুল উম্মা হামীম আলীকদম সেনা জোনের পক্ষ থেকে শান্তিরাণী গীর্জায় ৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন। অনুষ্ঠানে স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের মেয়েরা আঞ্চলিক নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মন মাতিয়ে তোলে। স্থানীয়রা জানিয়েছেন, মানবিক সহায়তা এবং শান্তিপূর্ণ পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আস্থা ও ভালোবাসা আরও দৃঢ় করেছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।