1. thpshopbd@gmail.com : admin :
সাবেক সংসদ সদস্য বাহাউল হকের ইন্তেকাল - probahonewstv
July 31, 2026, 6:00 am

সাবেক সংসদ সদস্য বাহাউল হকের ইন্তেকাল

Reporter Name
  • Update Time : Friday, April 24, 2026
  • 110 Time View

সাবেক সংসদ সদস্য বাহাউল হকের ইন্তেকাল

সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নূর মোহাম্মদ বাহাউল হক ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা ১০ মিনিটে ঢাকাস্থ তাঁর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি জাতীয় পার্টির (এরশাদ) মনোনয়নে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসন থেকে ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, তাঁর ইন্তেকালে জাতি হারালো এক দূরদর্শী ও প্রজ্ঞাবান নেতৃত্ব, আর জনগণ হারালো তাদের অকৃত্রিম অভিভাবককে। তিনি আজীবন নিজেকে উৎসর্গ করেছেন মানুষের কল্যাণে। তিনি সংসদ সদস্য এবং জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সততা, দক্ষতা ও জনসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাজনৈতিক জীবনের প্রতিটি ধাপে তিনি ছিলেন নীতিবান, আপোসহীন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় কণ্ঠস্বর। তাঁর সাহসিকতা, প্রজ্ঞা ও ত্যাগ আমাদের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।

দল ও দেশের প্রতি তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রস্থান দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।

আমরা মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও সকল শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

পরিবার সূত্রে জানাযায়, আসর নামাজের পর জানাজা শেষে তাঁকে তার প্রতিষ্ঠিত বাহাউল হক একাডেমির আঙিনায় দাফন করা হয়।

হীরালাল বাদশা
০১৮১৯-৯১০৪২৯
তাং- ২৪.০৪.২৬ইং

See also  উৎসবমুখর পরিবেশে ফেনীতে হাম-রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইন ২০২৬ পরিদর্শন

Please Share This Post in Your Social Media

More News Of This Category