1. thpshopbd@gmail.com : admin :
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সোনাগাজীতে ছাত্রশিবিরের বিক্ষোভ - probahonewstv
June 14, 2026, 11:04 pm

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সোনাগাজীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Friday, January 23, 2026
  • 105 Time View
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সোনাগাজীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

দ্রুত শাকসু নির্বাচন বাস্তবায়নের দাবিতে মিছিল-সমাবেশ, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার,ফেনী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে এবং দ্রুত নির্বাচন বাস্তবায়নের দাবিতে ফেনীর সোনাগাজীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোনাগাজী উপজেলা শাখা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টা ৪৫ মিনিটে সোনাগাজী উপজেলার কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সোনাগাজী জিরো পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগানে উপজেলা শহর মুখরিত করে তোলেন। এ সময় তারা ‘মব করে শাকসু বন্ধ করা যাবে না’, ‘শাকসু দিতে হবে, দিয়ে দাও’, ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’, ‘দালালি না শাকসু, শাকসু শাকসু’ এবং ‘ইসি যদি ভয় পায়, পদে থাকার দরকার নাই’—এমন নানা প্রতিবাদী স্লোগান দেন।

মিছিলে নেতৃত্ব দেন ইসলামী ছাত্রশিবির সোনাগাজী উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম নোবেল। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রশিবিরের নেতাকর্মীরাও বিক্ষোভে অংশগ্রহণ করেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা তাদের ন্যায্য ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কোনো অজুহাত দেখিয়ে বা চাপের মুখে পড়ে শাকসু নির্বাচন স্থগিত রাখা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার শামিল। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ছাত্র রাজনীতি ও শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল কাঠামো দুর্বল করার অপচেষ্টা চলছে। বক্তারা আরও বলেন, শাকসু নির্বাচন শিক্ষার্থীদের মত প্রকাশ ও নেতৃত্ব বিকাশের একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধিকার। এই অধিকার হরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়। তবে দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণাও দেন ছাত্রশিবির নেতারা।

See also  আলীকদমে শিক্ষক উপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category