1. thpshopbd@gmail.com : admin :
লেমুয়ায় ঈগলের গণসংযোগ - probahonewstv
August 5, 2026, 2:15 am

লেমুয়ায় ঈগলের গণসংযোগ

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Monday, February 9, 2026
  • 106 Time View
লেমুয়ায় ঈগল প্রতীকের পক্ষে মিছিল

ফেনী সদরে মজিবুর রহমানের পক্ষে দিনব্যাপী প্রচারণা

আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার, ফেনী

ফেনী সদর উপজেলায় ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমানের পক্ষে ব্যাপক গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৯নং লেমুয়া ইউনিয়নে দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে নির্বাচনী মাঠে প্রচারণা আরও জোরালো হয়েছে। রোববার লেমুয়া ইউনিয়নে সাবেক জামায়াতে ইসলামীর আমির ফয়েজ আহমেদের নেতৃত্বে এই গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে লেমুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় নেতাকর্মীরা ঈগল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং প্রার্থী মজিবুর রহমান মঞ্জুর নির্বাচনী বার্তা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। গণসংযোগ শেষে লেমুয়া বাজারে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। স্লোগানে স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

এ সময় উপস্থিত ছিলেন লেমুয়া ইউনিয়ন জামায়াতের আমির কামরুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। নেতারা বলেন, ঈগল প্রতীক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁদের মতে, মজিবুর রহমান মঞ্জু একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী হিসেবে ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছেন। সাবেক আমির ফয়েজ আহমেদ তাঁর বক্তব্যে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে ঈগল প্রতীকের পক্ষে কাজ করছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ইনশাআল্লাহ জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে।গণসংযোগ ও মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং সার্বিকভাবে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনীতে ফুটপাত দখলমুক্ত রাখতে পুলিশের উচ্ছেদ অভিযান

Please Share This Post in Your Social Media

More News Of This Category