1. thpshopbd@gmail.com : admin :
লামায় বনবিভাগের সফল অভিযান: জীবিত হরিণ উদ্ধার। - probahonewstv
September 19, 2026, 11:52 am

লামায় বনবিভাগের সফল অভিযান: জীবিত হরিণ উদ্ধার।

Reporter Name
  • Update Time : Wednesday, May 6, 2026
  • 60 Time View

লামায় বনবিভাগের সফল অভিযান: জীবিত হরিণ উদ্ধার।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলায় বনবিভাগের এক সফল অভিযানে একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং সহকারী বন সংরক্ষক মাসুম আলমের দক্ষ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

বুধবার (০৬ মে) বিকেল আনুমানিক ৫টার দিকে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে লামা সদর রেঞ্জ কর্মকর্তা এম. কবিরের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে স্পেশাল টিম প্রধান রনি পারভেজসহ লতিফ, জুলহাজ প্রমুখ অংশগ্রহণ করেন।

অভিযানটি লামা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধুঝিরি সংলগ্ন এলাকায় পরিচালিত হয়। এসময় প্রায় ১০ কেজি ওজনের একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত হরিণটি নিরাপদে সংরক্ষণ ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

See also  মন্ত্রী হয়ে প্রথমবার বান্দরবানে সাচিং প্রু জেরী, রাজপুত্রকে বরণে জনতার ঢল, বর্ণাঢ্য শোভাযাত্রা ও গণসংবর্ধনা

Please Share This Post in Your Social Media

More News Of This Category