1. thpshopbd@gmail.com : admin :
রাজবিলায় শিলক খাল রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন - probahonewstv
November 4, 2026, 4:20 am

রাজবিলায় শিলক খাল রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 91 Time View
রাজবিলায় শিলক খাল রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

রাজবিলায় শিলক খাল রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান সদর উপজেলার রাজবিলা এলাকায় শিলক খাল রক্ষা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় বান্দরবান প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। রাজবিলা সচেতন এলাকাবাসী ও শিলক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিলক খাল ও আশপাশের এলাকায় বালু উত্তোলনের ফলে পরিবেশ, কৃষি, পানি প্রবাহ, নদী-খালের ভাঙন এবং জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে বালু উত্তোলনের কার্যক্রম অবিলম্বে স্থগিত করে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, পরিবেশ, কৃষি ও পানি প্রবাহের ওপর সম্ভাব্য প্রভাব যথাযথভাবে মূল্যায়ন না হওয়া পর্যন্ত শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধ রাখা প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, পরিবেশ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনের মতামত নিয়ে জনসম্পৃক্ততামূলক পর্যালোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রস্তাবিত বালু উত্তোলন এলাকা থেকে বালু উত্তোলন করা হলে স্থানীয় পরিবেশ ও অবকাঠামোর ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে। তাই বালুমহাল ঘোষণা বাতিল করে শিলক খাল ও এর আশপাশের এলাকাকে সংরক্ষণের উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

এ ছাড়া শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধে কঠোর নজরদারি ও আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, খাল, কৃষি ও পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে।

মানববন্ধন থেকে শিলক খাল রক্ষা, বালু উত্তোলন বন্ধ এবং পরিবেশ ও কৃষির ওপর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।

See also  রাজনৈতিক কর্মসূচিতে দুই ওসির উপস্থিতি নিয়ে তোলপাড়

Please Share This Post in Your Social Media

More News Of This Category