1. thpshopbd@gmail.com : admin :
মেধাবীদের সম্মাননা অনুষ্ঠান - probahonewstv
August 3, 2026, 11:44 pm

মেধাবীদের সম্মাননা অনুষ্ঠান

জুয়েল রানা ( ষ্টাফ রিপোর্টার )
  • Update Time : Sunday, February 8, 2026
  • 86 Time View
মেধাবীদের সম্মাননা অনুষ্ঠান

মেধাবীদের সম্মাননা অনুষ্ঠান

জুয়েল রানা ( ষ্টাফ রিপোর্টার )

গত ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার আত ইসলামিক ক্যাডেট মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে অভিভাবক মিটিং ও বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক গবেষক ও আলোচক মুফতি হাবিবুল্লাহ নোমানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্বারী মাওলানা মোঃ রেজাউল করিম ও সাংবাদিক মোঃ উজ্জ্বল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোঃ সোহেল মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি হাবিবুল্লাহ নোমানী বলেন,
“ইসলামী শিক্ষা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ই পারে একটি আদর্শ ও নৈতিক প্রজন্ম গড়ে তুলতে। আত ইসলামিক ক্যাডেট মাদরাসা সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
সভাপতির বক্তব্যে মোঃ সোহেল মিয়া বলেন,
“আমাদের উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফল নয়; বরং কুরআন-সুন্নাহভিত্তিক চরিত্রবান, শৃঙ্খলাবোধসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক তৈরি করা।”
অনুষ্ঠানের একপর্যায়ে বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি হয়।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় কর্তৃপক্ষ জানান, ২০২৬ শিক্ষাবর্ষে আত ইসলামিক ক্যাডেট মাদরাসায় নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আগ্রহী অভিভাবকদের নির্ধারিত সময়ে মাদরাসা কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদমে দুই রোহিঙ্গা আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category