1. thpshopbd@gmail.com : admin :
মাম্যাচিংকে চেয়ারম্যান করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ - probahonewstv
August 26, 2026, 8:24 pm

মাম্যাচিংকে চেয়ারম্যান করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Saturday, August 22, 2026
  • 22 Time View
মাম্যাচিংকে চেয়ারম্যান করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ

মাম্যাচিংকে চেয়ারম্যান করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

মাম্যাচিংকে চেয়ারম্যান করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। এক প্রজ্ঞাপনের মাধ্যমে চেয়ারম্যানসহ মোট ১৫ সদস্যের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদের তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন পরিষদে চেয়ারম্যান ছাড়া ১৪ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখার যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯, পরবর্তী সংশোধনী এবং ২০১৪ সালের সংশোধিত আইনের সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে।

নতুন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা নতুন অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান করা হয়েছে মাম্যাচিংকে।

সদস্য হিসেবে রয়েছেন—চনুমং, মংক্যনু মারমা, লুসাই মং, মাওসেতুং তংচংগ্যা, দনওয়াই লো, আগস্টিন ত্রিপুরা, অংজাই উই চাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন, ক্যউ প্রু খিয়াং, উম্যাসিং মার্মা ও কাজী নিরুতাঞ্জ বেগম।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হলো।

নতুন পরিষদ দায়িত্ব গ্রহণের পর জেলার পার্বত্য জেলা পরিষদ-সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করবে।
কে এই মাম্যাচিং
মাম্যাচিং বান্দরবানের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত ও প্রবীণ নারী নেত্রী।

১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় উচ্চশিক্ষা অর্জন করেন তিনি। মার্মা নারীদের মধ্যে প্রথম স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হিসেবেও তার পরিচিতি রয়েছে।

বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার পর তিনি ৫ম ও ৬ষ্ঠ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি এবং বান্দরবান জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন। সর্বশেষ তিনি বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
মাম্যাচিং ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ থেকে ২০০৭ সাল এবং ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি বান্দরবান জেলা বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জেলা বিএনপির সদস্য হিসেবে রয়েছেন।

See also  সুন্দরগঞ্জে জুলাই শহিদ দিবস পালিত

দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে মাম্যাচিং বান্দরবান তথা পার্বত্য চট্টগ্রামের নারী রাজনীতিবিদদের মধ্যে একজন পরিচিত মুখ।

নতুন অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category