1. thpshopbd@gmail.com : admin :
মাদারীপুরে চলন্ত সাকুরা পরিবহনে আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা - probahonewstv
August 5, 2026, 8:48 am

মাদারীপুরে চলন্ত সাকুরা পরিবহনে আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

Reporter Name
  • Update Time : Sunday, April 12, 2026
  • 84 Time View

মাদারীপুরে চলন্ত সাকুরা পরিবহনে আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
‎​

‎ এসএম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধ

‎​ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের   গোপালপুর মেলকাই এলাকায় আজ রোববার বিকেলে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসে থাকা সকল যাত্রী।
‎​
‎​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস মেলকাই এলাকা অতিক্রম করার সময় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। চলন্ত অবস্থায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাসে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
‎​
‎​আগুন লাগার সাথে সাথেই চালক বাসটি থামিয়ে দেন এবং যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যেতে সক্ষম হন। ফলে বড় ধরনের কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।
‎​
‎​এই দুর্ঘটনার ফলে ব্যস্ততম ঢাকা-বরিশাল মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বৈশাখী গরমে দীর্ঘ সময় যানজটে আটকে থেকে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
‎​
‎​খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে সহায়তা করে।
‎​আগুন নিয়ন্ত্রণে আসার পর সড়ক থেকে পুড়ে যাওয়া বাসটি সরিয়ে নেওয়ার কাজ চলছে। যান চলাচল দ্রুত স্বাভাবিক করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।
‎ কর্তব্যরত পুলিশ কর্মকর্তা
‎​বর্তমানে মহাসড়কে ধীরগতিতে যান চলাচল শুরু হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের বিশেষ টিম কাজ করছে।

See also  জনপ্রিয় মানবাধিকার নেতা সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোনীত

Please Share This Post in Your Social Media

More News Of This Category