1. thpshopbd@gmail.com : admin :
মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান - probahonewstv
June 14, 2026, 12:40 pm

মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান

Reporter Name
  • Update Time : Friday, May 8, 2026
  • 52 Time View

“মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান
মোঃ রেজাউল হক রহমত ব্রাহ্মণবাড়িয়া. প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে মরহুম রফিকুল ইসলাম দেনু মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে দেড় লাখ টাকা প্রাইজমানির এই জমকালো টুর্নামেন্টের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। উদ্বোধনী মুহূর্তে ফুটবলে লাথি মেরে খেলার আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।
স্থানীয় ক্রীড়াপ্রেমী, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। টুর্নামেন্টটির আয়োজন করেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম জাবেদ।
উদ্বোধনী বক্তব্যে এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, “বর্তমান সময়ে যুব সমাজকে মাদক, অপরাধ ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণরা যত বেশি মাঠমুখী হবে, সমাজ তত বেশি ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে যাবে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ তৈরির অন্যতম মাধ্যম।”
তিনি আরও বলেন, “নবীনগরের প্রতিটি ইউনিয়নে খেলাধুলার পরিবেশ আরও শক্তিশালী করতে আমরা কাজ করে যাচ্ছি। সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ময়ীন উদ্দিন আহামেদ ময়িন, উপজেলা কৃষক দলের সভাপতি হাজী জহিরুল ইসলাম জুরু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহামেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
খেলা শেষে সেরা খেলোয়াড় ও ভদ্র খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজকদের এমন উদ্যোগের প্রশংসা করে নবীনগরে নিয়মিত ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

See also  দাগনভুঁইয়ায় পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ঠিকাদারদের ক্ষোভ

Please Share This Post in Your Social Media

More News Of This Category